আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া — সংক্ষিপ্ত জীবনী ১৯৯৮ সালে কুমিল্লার মুরাদনগরে জন্ম। শৈশব কেটেছে চৌদ্দগ্রাম আর গ্রামের বাড়ি আকুবপুরে, তারপর ঢাকায়। আদমজী ক্যান্টনমেন্ট কলেজ থেকে উচ্চমাধ্যমিক শেষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাষাবিজ্ঞান বিভাগে (২০১৭–১৮ সেশন) ভর্তি হন। ২০১৮ সালের কোটা সংস্কার আন্দোলন থেকে তাঁর রাজনৈতিক পথচলা শুরু। ২০২৩ সালের ৪ অক্টোবর নতুন ছাত্রসংগঠন গণতান্ত্রিক ছাত্রশক্তির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়কের দায়িত্ব নেন। ২০২৪ সালের জুলাইয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হিসেবে গণঅভ্যুত্থানের সামনের সারিতে ছিলেন। ৮ আগস্ট ২০২৪ থেকে ১১ ডিসেম্বর ২০২৫ পর্যন্ত মাত্র ২৬ বছর বয়সে অন্তর্বর্তী সরকারের যুব ও ক্রীড়া, শ্রম ও কর্মসংস্থান এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেন। তাঁর রচিত গ্রন্থ ‘জুলাই: মাতৃভূমি অথবা মৃত্যু’ (প্রথমা প্রকাশন, মার্চ ২০২৫)।